বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহীতে মৃত্যু কম, সংক্রমণ বেশি

মোহাম্মদ খাইরুল আমিন 23 জানুয়ারী 2022, 11:37 দুপুর 588 বার পঠিত
রাজশাহীতে মৃত্যু কম, সংক্রমণ বেশি

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে জানা যায় এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪২ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের একজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।

 তবে গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৮৮ জনের। এদিন করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪৪ দশমিক ১৯ এবং নাটোরে ৫ দশমিক ৮৮ শতাংশ।