শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 21 অক্টোবর 2021, 06:31 বিকাল 244 বার পঠিত
রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা: মামুন উর রশীদ (৬৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
ডা. মামুন-উর-রশীদ রামেকের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর গ্রহণের পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। সেই চাকরি ছেড়ে দিয়ে একটি বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন।