বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহীতে কোরোনায় আরও ১৮ রোগীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 09 জুলাই 2021, 09:51 সকাল 526 বার পঠিত
রাজশাহীতে কোরোনায়  আরও ১৮ রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত কাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। আর ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের দুই,  নওগাঁর দুই, কুষ্টিয়ার এক এবং সিরাজগঞ্জের একজন করে রোগী ছিলেন।
হাসপাতালটিতে এ মাসের নয়দিনে ১৫৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫০১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।