বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহীতে গত২৪ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 12 জুলাই 2021, 09:50 সকাল 690 বার পঠিত
রাজশাহীতে গত২৪ঘন্টায়  আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১দিনে   আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এ মাসের ১২ দিনে ২০৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।