বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন 16 সেপ্টেম্বর 2024, 03:22 দুপুর 174 বার পঠিত
রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হককে আজ রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।