বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 05 সেপ্টেম্বর 2021, 10:08 দুপুর 248 বার পঠিত
রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে  আরো ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

 রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন আছেন।

 রাজশাহী মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়। নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।