বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিকেলে কোরোনায় আরও ২০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 07 জুলাই 2021, 09:42 সকাল 129 বার পঠিত
রাজশাহী মেডিকেলে কোরোনায় আরও ২০ জনের মৃত্যু

 রামেক হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায়  ২০ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

 রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২০ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোর ২, নওগাঁ ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে। হাসপাতালটিতে গত সাতদিনে ১২১ জনের মৃত্যু হলো।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত ১দিনে আক্রান্ত হয়ে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেম ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।