রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 নভেম্বর 2022, 12:34 দুপুর
•
650 বার পঠিত
রামেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মোশাররফ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে নতুন করে ভর্তি হয়েছেন আরো ছয়জন।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
মৃত মোশাররফ তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। রামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছেড়েছে ১০ রোগী। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন।