রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ গ্রেফতার ৫৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 ডিসেম্বর 2021, 11:46 দুপুর
•
325 বার পঠিত
ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এর মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪২১ পিস ইয়াবা, ১৪৬ গ্রাম ৩২২ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৫২৩ গ্রাম গাঁজা, চার বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।