শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন 03 আগস্ট 2022, 03:59 দুপুর 518 বার পঠিত
রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫  ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক হোসাইন (২৪),  মো. জাহিদ হাসান (২৫), মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও মো. রাজন (৩০)।

র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবির শোয়েব বাসস’কে জানান, মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ছুরি, ৫টি মোবাইল ফোন সেট ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল  রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসাইন (২৪) ও মো. জাহিদ হাসানকে গ্রেফতার করে। একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী ও শুভাঢ্যা এলাকায়  পৃথক অভিযান চালিয়ে মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও  মো. রাজনকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও  দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।