বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস

মোহাম্মদ খাইরুল আমিন 01 সেপ্টেম্বর 2026, 07:49 সকাল 43 বার পঠিত
রাজধানীসহ সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস

রাজধানীসহ সারাদেশেই বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী পাঁচদিন বৃষ্টি কিছুটা কমবে। তবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।