রাজধানীর গ্রিন রোডে হাসপাতালের সামনে আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 নভেম্বর 2022, 11:11 দুপুর
•
389 বার পঠিত
ঢাকা রাজধানীর গ্রিন রোডে একটি হাসপাতালের সামনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ডিউটি অফিসার হাবিবুর রহমান জানিয়েছেন গত শুক্রবার রাতে ঘটনা ঘটে।
জানা যায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। এর আগেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেছে।