রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন নিউজ পোর্টাল
•
11 ডিসেম্বর 2020, 09:11 সকাল
•
186 বার পঠিত
রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, এর আগেও তিনবার কারখানাটিতে আগুন লেগেছিল। এ ভবনটির চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় 3 ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।