বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

অনলাইন নিউজ পোর্টাল 27 আগস্ট 2021, 10:42 দুপুর 235 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

 রাজধানীতে  মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭১৪ পিস ইয়াবা, ৩২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৬১০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।