বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানী খিলক্ষেতে নাইজেরিয়ান প্রতারক গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল 23 অক্টোবর 2020, 04:42 দুপুর 232 বার পঠিত
রাজধানী খিলক্ষেতে  নাইজেরিয়ান প্রতারক গ্রেপ্তার

 এক নাইজেরিয়ান প্রতারক মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম মূলহোতাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম স্যামুয়েল, তবে সে রিচার্ড ফিলিফ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। আজ শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্যামুয়েল দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কার্যক্রম এনএসআই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে নজরদারী করে আসছিলো।

মূলত স্যামুয়েল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিতো। টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিতো।