রাজবাড়ীর চরে পানিবন্দি ৮ হাজার পরিবার
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2021, 07:42 বিকাল
•
334 বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে চার সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের বাইরে থাকা জেলার আট হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।
রাজবাড়ীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। ঘরে ঘরে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো-খাদ্যের সংকট।
তবে জেলা প্রশানের পক্ষ থেকে জানানো হয়েছে পাংশা, কালুখালী, সদর, গোয়ালন্দ উপজেলার আট হাজার পরিবার। এরই মধ্যে পানিবন্দিদের তালিকা করে ত্রাণ দেওয়া শুরু হয়েছে।