বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাঘব বোয়ালদের মামলা হচ্ছে লঘু ধারায়

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2021, 08:22 সকাল 673 বার পঠিত
রাঘব বোয়ালদের মামলা হচ্ছে লঘু ধারায়

গুরু অপরাধ করলেও মামলা হচ্ছে লঘু ধারায়। দুর্নীতি না করেও এ ধারায় হয়রানির শিকার হচ্ছেন নিরীহরা। প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো কোনো কর্মকর্তা আশ্রয় নিচ্ছেন এই কূটকৌশলের। নিরীহদের নানাভাবে হয়রানি করছেন তারা। কূটকৌশলের আশ্রয় নিয়ে পাড় করে দিচ্ছেন রাঘব বোয়ালদের। সাম্প্রতিক সময়ে কয়েকটি অনুসন্ধান ও মামলায় বেরিয়ে এসেছে এ তথ্য। তবে দুর্নীতি বিরোধী এক মাত্র রাষ্ট্রীয় সংস্থাটিকে বিগত সময়ে সৃষ্ট ধারণার এ বৃত্ত থেকে বেরিয়ে আসবে মর্মে বর্তমান কমিশনের কাছে প্রত্যাশা বিশ্লেষকদের।