বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন

অনলাইন নিউজ পোর্টাল 14 জুলাই 2020, 10:33 রাত 405 বার পঠিত
পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার আলুবাজারের একটি বাল্ব কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।

তিনি বলেন, আগুনের খবর পাওয়া মাত্র চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বার্তা পাওয়া যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবেন।