পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 এপ্রিল 2026, 06:56 বিকাল
•
94 বার পঠিত
জেলার বাউফল উপজেলায় পুকুরে ডুবে ইয়াসিন মুন্সি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন একই এলাকার মো. ইব্রাহিম মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন বাড়ির পাশেই খেলা করছিল। এর এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুটির পরিবার থানায় অভিযোগ করবে না বলে জানিয়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।