পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেয়া ঘাতক চালক গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
18 আগস্ট 2020, 08:20 রাত
•
180 বার পঠিত
পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেয়া সেই ঘাতক চালক গ্রেফতার হয়েছে। মাইক্রোবাসটিও জব্দ করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার রাজধানীর ইব্রাহীমপুর থেকে গাড়িটি জব্দ করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি। তবে গ্রেফতারের স্থান সম্পর্কে এখনো জানান নি তিনি।
ওসি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে আমরা নিশ্চিত হয়েছি যে, দুর্ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিলো।
গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।