শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ৬ জনের পকেটমার

মোহাম্মদ খাইরুল আমিন 04 আগস্ট 2022, 10:57 দুপুর 231 বার পঠিত
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ৬ জনের পকেটমার

খুলনায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠান চলাকালে ১৫ মিনিটের মধ্যে ৬ জনের পকেটমার হয়ে গেছে। পকেটমারেএই ৬ জনের পকেট থেকে মানিব্যাগ, টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়েছে। গত মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনির বধ্যভূমি এলাকায় একটি অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী চলে যান। কিন্তু অনেকে অনেকে তাদের পকেটে হাত দিয়ে অবাক হন। 

কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগল কিশোর দের পকেট থেকে ১ হাজার ৮০০ টাকা, সাংবাদিক তপন পালের পকেট থেকে ৫ হাজার টাকা, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দারের পকেট থেকে ৯ হাজার টাকা খোয়া গেছে। কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজু আর উপজেলা পূজা উদযাপন  পরিষদের সভাপতি সমীরণ সাধুর মোবাইল ফোনও পকেট থেকে হারিয়ে যায়।

সাংবাদিকদের ধারণ করা ছবিতে দেখা যায়, মন্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকা খর্বাকৃতির মাস্ক পরা মধ্য বয়স্ক এক ব্যক্তি যুগলকিশোর দের পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। 

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাগুলো ঘটেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, লোকটি পেশাদার পকেটমার। তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে।