বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিকল্পিত উপায়ে রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান: অর্থমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 23 সেপ্টেম্বর 2020, 10:23 রাত 295 বার পঠিত
পরিকল্পিত উপায়ে রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রীমুস্তফা কামাল দেশব্যাপী জানিয়েছেন পরিকল্পিত উপায়ে রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান করা হচ্ছে। তিনি বলেন, নতুন রাস্তা করে দেশের ফসলি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখা গেলো তিন কিলোমিটার সেভ করতে গিয়ে পুরো রাস্তা ফসলি জমির উপরদিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য সারা দেশে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যটা আরো জোরদার বা অর্থবহ করার জন্য সারাদেশে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। বর্তমানে দেশে কী পরিমাণ রাস্তা আছে, আর আগামী ১০, ২০ বা ৫০ বছরে কত রাস্তা করতে হবে এ মাস্টারপ্ল্যানে সেগুলো থাকবে। এ মাস্টারপ্ল্যান করার জন্য আজ কমিটির বৈঠক থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পে অস্বাভাবিক ব্যয় হয় এটা আপনি কোথায় পেয়েছেন। গতকাল একনেক সভায় প্রধানমন্ত্রী অন্য একটা বিষয়ে অবজারবেশন রেখেছেন সেটা হচ্ছে আপনারা রাস্তাঘাট তৈরিতে বেশি আগ্রহী। কিন্তু রাস্তাগুলোর কোয়ালিটি মেনটেইন করতে হবে। তিনি মেনটেইনের দিকে নজর দিতে বলেছেন।