বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

মোহাম্মদ খাইরুল আমিন 02 মে 2022, 02:51 দুপুর 247 বার পঠিত
প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

ঢাকার শাহজাহানপুরে দুবৃত্তদের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার নিহত প্রীতির পরিবারের কাছে চেক তুলে দেওয়া হয়।

অনুদান হিসেবে দেওয়া হয়েছে পারিবারিক সঞ্চয়পত্র। আজ সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে। 

গত ২৪ মার্চ রাজধানীর শাহজাহানপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রীতি। পুলিশ জানায়, সেদিন রাতে দুবৃত্তরা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার লক্ষ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাতে টিপু গুলিবিদ্ধ হন তার গাড়িতে। আর রাস্তায় জ্যামে আটকে থাকা রিকশায় বসা প্রীতিও গুলিবিদ্ধ হন। দুজনকেই হাসপাতালে নিলে চিকিৎমক তাদের মৃত ঘোষণা করেন।  

অনুদানের চেক তুলে দেওয়ার পর বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারাই এ পর্যন্ত সহযোগিতা চেয়েছেন, তিনি অত্যন্ত মানবিক দিক বিবেচনায় নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।’

তিনি জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ব্যক্তিকে ১১শ কোটির বেশি টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালে দেওয়া হয় ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এ পর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।