প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
12 জুন 2025, 12:58 দুপুর
•
82 বার পঠিত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে এই পুরস্কার তুলে দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বর্তমানে চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন।
পুরস্কার গ্রহণ ছাড়াও আজ অধ্যাপক ইউনূস বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তার ওয়েস্ট মিনস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।