বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান উপদেষ্টা আজ গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড

ওএনপি২৪ নিউজ ডেস্ক 12 জুন 2025, 01:02 দুপুর 102 বার পঠিত
প্রধান উপদেষ্টা আজ গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগতভাবে এই সম্মাননা তার হাতে তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, অধ্যাপক ইউনূস বর্তমানে চার দিনের একটি সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরসূচির অংশ হিসেবে আজ তার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এছাড়া, তিনি ওয়েস্ট মিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন।

এই সম্মাননা প্রদান, সৌজন্য সাক্ষাৎ ও কূটনৈতিক বৈঠকসমূহ প্রধান উপদেষ্টার চলমান আন্তর্জাতিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।