প্রধান বিচারপতির পদত্যাগ দাবি
অনলাইন নিউজ পোর্টাল
•
16 জুলাই 2021, 08:28 সকাল
•
286 বার পঠিত
প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সুপ্রিম কোর্ট বারের সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ৮ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট বিটিআরসিকে ব্লক করে রাখতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ পড়ে শোনান আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আদালত বলেন, ফেসবুকে এ ধরনের পোস্ট আদালতের প্রতি অনাস্থার শামিল। এটা আদালত অবমাননা। তিনি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে আঘাত করেছেন।