বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না

মোহাম্মদ খাইরুল আমিন 06 জুন 2022, 07:45 বিকাল 635 বার পঠিত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না

জেএসসি ও জেডিসি পরীক্ষা আর হবে না। গতকাল শিক্ষামন্ত্রী দিপু মনি তা জানিয়ে দিয়েছেন। এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না।

আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান এই কথা জানিয়েছেন। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু হয় ইবতেদায়ি পরীক্ষা। জেএসসি-জেডিসির মতো এইসব পরীক্ষা নিয়ে বিতর্ক ছিল। গত দুই বছর করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা হয়নি।  

সরকার নতুন শিক্ষাক্রম শুরু করতে যাচ্ছে। সেই শিক্ষাক্রমে এসব পরীক্ষা নেই। তার মানে এই বছরও এসব পরীক্ষা না হওয়া মানে আর কখনো তা হবে না।