প্রাকৃতিক গ্যাস আমদানিতে বিদেশি চার কোম্পানি
দেশে যখন করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা করা হচ্ছে, তখন অর্থনীতি নিয়ে আশার বাণী শোনালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাস থেকে দেখেছি, যখন চ্যালেঞ্জ আসে, তখন অনেক সুযোগও আসে। করোনা মহামারির মধ্যে কীভাবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আয় কম থাকলেও গত ১১ মাসে তা ১৭ শতাংশ বেড়েছে। আর রফতানি এই সময়ে ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে রিজার্ভ প্রায় ৪৬ বিলিয়ন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে ভালো করব আশা করি। গতকাল বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য চার দেশের চারটি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে।
বাজেট ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতিসংঘ সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে, করোনার প্রভাব কাটাতে সংকোচন নয়, সম্প্রসারণমূলক নীতি নিতে হবে।