বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের

অনলাইন নিউজ পোর্টাল 13 ডিসেম্বর 2021, 06:38 বিকাল 239 বার পঠিত
পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের

দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়াবিদরা আগেই দিয়েছিলেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও একদিনের ব্যবধানে তা আবার ১০ ডিগ্রি ছাড়িয়েছে। 

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এ কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি।

সোমবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের।