পিরোজপুরে তুলে নিয়ে গিয়ে গৃহবধুকে দলবেঁধে ধর্ষণ
পিরোজপুরে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলাটির একটি গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান।
ধর্ষিতা গৃহবধু এখন পিরোজপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ১৮ বছরের এই তরুণী শনিবার সাংবাদিকদের জানান, তার স্বামী ঢাকায় চাকরি করেন। এ জন্য তাকে তার বাবার বাড় থাকতে হয়।
গত কয়েকদিন ধরে কুমিরমারা-বেকুটিয়া ফেরিঘাট এলাকার মাঈনুল নামের একজন তাকে নানা প্রলোভন দিচ্ছিলেন। উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি তাতে সাড়া দেননি।
ওই গৃহবধু জানান, শুক্রবার রাতে তার বাবা ঘরের বাইরে ছিলেন। তখন মাঈনুল ও তার কয়েকজন সহযোগী এসে তাকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি বাগানে তাকে দলবেঁধে ধর্ষণ করে। একটা সময়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
ভোরে তা জ্ঞান ফিরে আসে। এরপর তার চিৎকার ও কান্না শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ওসি মাসুদুজ্জামান জানান, গৃহবধূকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।