বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ থাকবে

মোহাম্মদ খাইরুল আমিন 14 এপ্রিল 2022, 08:46 সকাল 189 বার পঠিত
পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ থাকবে

পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে দুইদিন আমদানি-রপ্তানি বাণিজ্য  বন্ধ থাকবে। তবে এসময় স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

গত (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।  

সাধারণ সম্পাদক তিনি জানান, বৃহস্পতিবার( ১৪  এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় ও শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় এ দু’দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।  শনিবার ( ১৬ এপ্রিল) সকাল থেকে যথারীতি বাণিজ্য সচল হবে।  

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, ছুটির এ দু’দিন পণ্য খালাসও বন্ধ থাকবে। এ দু’দিন ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।