পদ্মায় বসছে ৩১তম স্প্যান
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুন 2020, 08:44 রাত
•
677 বার পঠিত
আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মাসেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে। এদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সব ধরণের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ।
মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে সেতু বিভাগ।