বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুতে যানবাহন চলবে ২০২২ সালের জুনে: সেতুমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 10 ফেব্রুয়ারি 2021, 04:07 দুপুর 240 বার পঠিত
পদ্মা সেতুতে যানবাহন চলবে ২০২২ সালের জুনে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অবকাঠামো নির্মাণকাজ শেষ করে আগামী বছরের জুনের মধ্যেই পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

নিজ সরকারি বাসভবন থেকে বুধবার ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য। যদি কোনো মেরামতের প্রয়োজনই হয়, সেজন্য তাদের ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, সেতুর কাজ শেষ করার লক্ষ্য ২০২২ সালের জুন পর্যন্ত। এর আগেই সব কাজ শেষ করা হবে।