পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 জুন 2022, 12:28 দুপুর
•
843 বার পঠিত
প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার রুটিনে ২৫ জুন পরীক্ষা আছে। কিন্তু সেদিন পদ্মা সেতুর উদ্বোধন হবে। তাই ২৫ জুনে নির্ধারিত এসএসসির ইংরেজি দ্বিতদীয় পত্রের পরীক্ষা হবে ২৪ জুন।
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ রোববার এই তথ্য জানান।
তিনি শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রকাশিত রুটিন অনুযায়ী ওইদিন সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র, মাদরাসা বোর্ডের দাখিলের বাংলা ২য় পত্র এবং কারিগরি বোর্ডের ভকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি আগের দিন অর্থাৎ ২৪ জুন আয়োজন করা হবে।
তিনি বলেন, ওই একটি পরীক্ষার সময়ই কেবল পরিবর্তন করা হয়েছে। বাকি সব পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ী হবে।