বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 14 জুন 2022, 05:51 বিকাল 203 বার পঠিত
পদ্মা সেতুর সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণের সঙ্গে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকে থেকে মন্ত্রী সবার সঙ্গে পদ্মা সেতুর উদ্বোধনের ছবি তোলার ইচ্ছা তার।

সেতুর পশ্চিম প্রান্তে একটি জাদুঘর নির্মাণ করতে বলেছেন তিনি। সেখানে ছবি ও পদ্মা সেতু প্রকল্পের ব্যবহৃত উপকরণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা ছিল। সেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা ও এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে শামসুল আলম বলেন,‘‘পদ্মা সেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বৈঠকে অনেক কথা বলেছেন। তিনি পদ্মা সেতুর উদ্বোধনের দিন সব শ্রমিকের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ শ্রমিক থেকে সংশ্লিষ্ট মন্ত্রীও বাদ পড়বেন না। গ্রুপ ছবি হিসেবে এগুলো মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। ওই মিউজিয়ামে প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যন্ত্রাংশ এমনকি একটি কোদালও সংরক্ষিত থাকবে।’’

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিশাল জনসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।