বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতু: স্বপ্ন উড়ছে কুয়াকাটায়

অনলাইন নিউজ পোর্টাল 11 ডিসেম্বর 2020, 10:17 রাত 234 বার পঠিত
পদ্মা সেতু: স্বপ্ন উড়ছে কুয়াকাটায়

৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশার পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার এখন দৃশ্যমান। যার মধ্য দিয়ে জাজিরা ও মাওয়া প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে।

কিন্তু হিসেব কষলে দেখা যায়, মূলত গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক পথের সংযোগ স্থাপনও হয়েছে
স্বপ্নের এই সেতুর ধাপে ধাপে এমন এগিয়ে যাওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগের মানুষ। কারণ এই সড়ক পথের উন্নয়নের সঙ্গে সঙ্গে যেমন দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন হবে তেমনি শিল্প-কারখানা গড়ে ওঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

ব্যবসায়ীদের দাবি, পদ্মা সেতু পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগের পর্যটন সেক্টরে বিশেষ উন্নয়ন ঘটবে। পটুয়াখালী জেলার কুয়াকাটাস্থ সমুদ্র সৈকতসহ বরিশাল-পিরোজপুর ও ঝালকাঠি জেলার ভাসমান হাট-বাজার, বরিশালের শাপলার বিলকে ঘিরে পর্যটকদের সমাগম বাড়বে। সমাগম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব পর্যটন এলাকা ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।