পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল
পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসদাদুজ্জামান। যদিও বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ওই আসনটি নেই।
অর্থাৎ ওই আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। এমন পরিস্থিতিতে বুধবার (৫ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অ্যাটর্নি জেনারেল এমন মন্তব্য করেন।
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি ভোট করবো। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করবো। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন করবো।