বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাটুরিয়া ঘাট ফাঁকা

মোহাম্মদ খাইরুল আমিন 02 মে 2022, 12:17 দুপুর 223 বার পঠিত
পাটুরিয়া ঘাট ফাঁকা

ঈদের আর বাকি একদিন। প্রতিবার ঈদ যতই ঘনিয়ে আসে ততই ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

এবারও তার ব্যতিক্রম না হলেও সোমবার (০২ মে) ঘাটে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। সুনসান নীরবতা ঘাট এলাকাজুড়ে। গাড়ি পারের অপেক্ষায় রয়েছে এ রুটে পারাপাররত ফেরিগুলো।  

বেলা পৌনে ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী যানবাহন শূন্য আর যানবাহনের অপেক্ষায় রয়েছে ফেরি এমন তথ্য নিশ্চিত করেন বিআইডব্লব্লিউটিসি কর্তৃপক্ষ।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ভোর বেলা থেকেই যানবাহনের চাপ কমে আসায় এখন যানবাহন পারের অপেক্ষায় ফেরিগুলো অপেক্ষায় রয়েছে। তবে যে কয়টি যাত্রীবাহী যানবাহন ঘাট এলাকায় আসছে ওই সকল যানবাহন সরাসরি ফেরিতে উঠছে এবং পদ্মানদী পার হয়ে যাচ্ছে। ঘাট এলাকায় অপেক্ষাকৃত কোনো সাধারণ পণ্য বোঝাই ট্রাকও নাই। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে
ছোট বড় মিলিয়ে ২১টি ফেরি যানবাহন ও মানুষ পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।