বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাটকলে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

অনলাইন নিউজ পোর্টাল 26 আগস্ট 2021, 10:05 দুপুর 419 বার পঠিত
পাটকলে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

মসলিন কাপড়ের মতোই এক সময় বিশ্বজুড়ে খ্যাতি ছিল বাংলাদেশের পাটের। সারা পৃথিবীতে যে পরিমাণ পাট উৎপাদন হতো তার এক তৃতীয়াংশ হতো বাংলাদেশে। পৃথিবীর সবচেয়ে বড় পাটকল ‘আদমজী জুট মিল’ ছিল বাংলাদেশে। পাটকে বলা হতো ‘সোনালী আঁশ’। বর্তমানের তৈরি পোশাক রফতানি আর প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের মতোই কাঁচা পাট ও পাটপণ্য বিক্রি করে বিদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতো। অথচ নেতৃত্বে ব্যর্থতা, দুর্নীতি, বিশ্বব্যাংক, আইএমএফের উপর অধিক নির্ভরশীলতায় বন্ধ হয়ে গেছে আদমজী পাটকল।

এ ছাড়াও আরো ২৬টি পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। অথচ এবারও দেশে পাটে বাম্পার ফলন হয়েছে। সরকার কিছু পাট ক্রয় করছে। কিন্তু পাটকলগুলো বন্ধ থাকায় লাখো শ্রমিক ঘরে বসে রয়েছে। কাঁচা পাট বিক্রি নিয়ে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়েছে। পাট নিয়ে কৃষকদের সেই অনিশ্চয়তা দূর করার বার্তা দিয়েছেন ঢাকায় কর্মরত সউদী আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান। তিনি গতকাল সবিচালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে দেখা করে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র বন্ধ মিলগুলো চালু করে পাটপণ্য উৎপাদনে সউদী আরবের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। সউদী আরবের রাষ্ট্রদূত বলেন, সউদী আরব আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য সউদী আরব বাংলাদেশের বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের স¤প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।