পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগে আইএইএর পর্যবেক্ষণ
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2020, 11:57 দুপুর
•
79 বার পঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার আগে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এ জন্য সংস্থার ৫টি বিশেষজ্ঞ দল পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।
এরইমধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল রাশিয়ায় প্রস্তুতের পর সমুদ্র পথে রূপপুরে আনা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পাঁচটি বিশেষজ্ঞ দলের বিভিন্ন দিক পর্যালোচনার অনুমোদনের সাপেক্ষে প্রকল্প চালু হবে। আগামী বছর ২০২১ সালের শুরু থেকে এই প্রকল্পের জ্বালানি লোডের আগ পর্যন্ত টিমগুলো পর্যালোচনা কার্যক্রম চালাবে। এই দলগুলো প্রকল্পের সক্ষমতার দিকগুলো পর্যালোচনা করে মতামত দেবে।