বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাপুল কান্ডে অভিযুক্ত কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল 12 জুলাই 2020, 11:14 দুপুর 235 বার পঠিত
পাপুল কান্ডে অভিযুক্ত কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে পাপলুকে আর্থিক লেনদেনে সহায়তা দেয়া এবং ঘুষ গ্রহণে জড়িত থাকার দায়ে মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়।

ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেজর জেনারেল মাজেন আল-জারাহ। সে সময় তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি ছিলেন। পাপুল ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনের জন্য যাদের ঘুষ দেওয়ার কথা রিমান্ডে বলেছিলেন, তাদের মধ্যে মাজেন আল-জারাহ একজন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল।