পাখির বাসায় হাতদেওয়া সাপের ছোবল, প্রাণ গেল শিশুর
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 03:01 দুপুর
•
1,603 বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাখির বাসায় হাত দিতে গিয়ে সাপের ছোবলে সায়েম আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সায়েমের মা বলেন, মঙ্গলবার সকালে বাড়িসংলগ্ন পুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়। সায়েম সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বিষয়টি জানায়।
হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটি উদ্ধার ও চিহ্নিত করার চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।