বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

পাবনার মানসিক হাসপাতালে প্রাণ দিলেন রোগী

মোহাম্মদ খাইরুল আমিন 11 জুন 2022, 10:52 দুপুর 238 বার পঠিত
পাবনার মানসিক হাসপাতালে প্রাণ দিলেন রোগী

পাবনার হেমায়েতপুরে অবস্থিত মানসিক হাসপাতালে গত শুক্রবার (১০ জুন) সকালে জহুরুল হক নামের এক মানসিক রোগী আত্মহত্যা করেছেন। মৃত জহুরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে।

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমায় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস জানান, জহুরুলকে এ বছরের ২ মে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি হাসপাতালের জানালার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ সময় সেখানে দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে।