বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের

অনলাইন নিউজ পোর্টাল 08 নভেম্বর 2021, 04:41 দুপুর 1,035 বার পঠিত
অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের

গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আজ সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন কোনোভাবেই আদায় করা না হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো জানান, ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।