বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অস্ত্রসহ পিতা-পুত্র ধরা

অনলাইন নিউজ পোর্টাল 01 মে 2021, 09:46 সকাল 278 বার পঠিত
অস্ত্রসহ পিতা-পুত্র ধরা

বরিশালে ১২টি ধারালো অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।   শুক্রবার রাত ৯টার দিকে এসব ধারালো অস্ত্রসহ নগরীর মীরাবাড়ির পুলসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

আটকরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি থানাধাণী ৭ নম্বর  সূর্যপাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে শাহজাহান সরদার ও তার ছেলে ইমরান সরদার। তারা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মীরা বাড়ির পুলসংলগ্ন এলাকায় ভাড়া থাকেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়েছ। এসময় তাদের কাছ থেকে ৬টি ধারালো ছোড়া, একটি রাম দা এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৫৫ গ্রাম গাঁজা ও একটি ওজন মাপা যন্ত্র ও কিছু টাকা উদ্ধার করা হয়। ওই রাতেই পুলিশ বাদী হয়েছে আটকদের বিরুদ্ধে থানায় একটি মামল দায়ের করেছে।'