বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

অস্ট্রেলিয়ায় ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক 29 মার্চ 2025, 03:07 দুপুর 394 বার পঠিত
অস্ট্রেলিয়ায় ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র রমজান শেষ হতে যাচ্ছে, আর মুসলিম বিশ্ব অপেক্ষা করছে ঈদুল ফিতরের জন্য। চাঁদ দেখার ভিত্তিতে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির ফতওয়া কাউন্সিলের ঘোষণার অনুযায়ী, ৩১ মার্চ, সোমবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে।  

ফতওয়া কাউন্সিল জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা বিশ্লেষণ করে তারা এই তারিখ নির্ধারণ করেছে। তাদের মতে, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে, তবে তা দেখা যাবে রবিবার (৩০ মার্চ)। এর ফলে, রমজান মাস ৩০ দিনে সম্পূর্ণ হবে এবং সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন করা হবে।  

অস্ট্রেলিয়ার ভৌগলিক অবস্থানের কারণে দেশটি সাধারণত সবার আগে ঈদ ও রমজানের তারিখ ঘোষণা করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।  

এদিকে, বাংলাদেশের ক্ষেত্রে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।