বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবশেষে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

অনলাইন নিউজ পোর্টাল 09 জুন 2020, 11:21 দুপুর 731 বার পঠিত
অবশেষে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। পরে ফ্লাইট শুরু হওয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। প্রথম যাত্রা লন্ডনে করা হবে। 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে চীন বাদে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোদমে শুরু হয়নি এখনো।