বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবশেষে ড. সাইফুলের পিএইচডির স্বপ্নপূরণ

মোহাম্মদ খাইরুল আমিন 30 এপ্রিল 2026, 02:28 দুপুর 141 বার পঠিত
অবশেষে ড. সাইফুলের পিএইচডির স্বপ্নপূরণ

স্যামসাং যে প্রতিশ্রুতি নিয়ে শুরু করেছিল তা সময়ের সঙ্গে ফিকে হয়ে আসছিল। তাই পাশাপাশি ড. মো: সাইফুল ইসলাম ভিন্ন কিছু করার কথা ভাবছিলেন। এবং যেই ভাবা সেই কাজ। তিনি বিভিন্ন স্টার্ট আপে হাত দেন। অনলাইন ই-কমার্স, লিমিটেড সফটওয়্যার ফার্ম, অনলাইন নিউজপেপার দাঁড় করান। এর মধ্যেই স্যামসাংয়ের অনুমতি নিয়ে ২০২০ সালের মার্চে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তুন আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি শুরু হয়। এরপর করোনার কারণে শারীরিকভাবে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হতে পারলেও অনলাইনে পিএইচডির সব কার্যক্রম এগিয়ে চলছিল।

যে শিক্ষক তাকে পিএইচডি করতে উৎসাহিত করেছিলেন তাকে জানালেন যে, তিনি পিএইচডি করতে চান। শিক্ষক খুব খুশি হলেন। তিনি আবেদন করতে বললেন। সাইফুল আবেদন করলেন। এক সপ্তাহের মধ্যে সবকিছু চলে এল। তিনি পেমেন্টও দিলেন। চার মাসের সেমিস্টার দেড় মাসে শেষ করলেন। পরবর্তীতে পিএইচডি চলে গেল করোনা টাইমে। প্রাথমিকভাবে সাইফুলের ইচ্ছা ছিল একটা টপিকের ওপর পিএইচডি করা। কিন্তু সাইফুলের প্রফেসররা বললেন, যেহেতু কোভিড একটা ইস্যু তাই কোভিড এরিয়া নিয়ে পিএইচডি করতে। 

কোভিড টাইম বলে বেছে নিলেন "হসপিটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর সাসটেইনেবল সোসাইটাল অ্যাডভান্সমেন্ট ইন পোস্ট প্যানডেমিক এরা"। তার মানে কোভিডের আগেও সাসটেইনেবল হসপিটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মডেল ছিল। যেটা ঠিকমতো কাজ করেনি, সেটা বিশ্ব দেখেছে। এর মধ্যে কোভিড নিয়ে অনেক রিসার্চ হয়ে গেছে। এর মধ্য থেকে চারটি আইভি বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে সাইফুল রিসার্চ দাঁড় করান। চারটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটি মিডিয়েটর ভেরিয়েবল, একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে ছিল  হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোলাবোরেশন অ্যান্ড ইনফরমেশন ফ্লো, ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং ম্যানেজমেন্ট, টেকনোলজি সাপ্লাই চেইন অ্যাপ্লিকেশন।
 
এটা নিয়ে সাইফুলদের কাজ চলতে থাকলো। ২০২৩ সালের অক্টোবরের দিকে তিনি প্রোপোজাল ডিফেন্স দেন। তিনি তখন মালয়েশিয়ায় ছিলেন। 

সাইফুলের পিএইচডির মূলত ২ টি লিংক আপ ছিল। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা একটি এরিয়া। যেহেতু তিনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তাই তার কিছু ইঞ্জিনিয়ারিং ইনপুট ছিল। প্রোপোজাল ডিফেন্সের পর কিছু কারেকশন এল সেটাও করলেন সাইফুল। 

তারপর তিনি অপেক্ষা করছিলেন ফাইনাল ডিফেন্সের জন্য। পিএইচডির ফাইনাল রিসার্চ পেপার তিনি ২০২৩ সালের শেষের দিকে জমা দিলেন।  ডেট পাচ্ছিলেন না। এরপর ২০২৪ এর এপ্রিলের দিকে ডেট পেলেও তা পিছিয়ে গেল। মে মাসের শেষের দিকে ফাইনাল ডিফেন্সের জন্য ডেট পান এবং ফাইনাল ডিফেন্স ফেস করেন। 

এরপর ২০২৪ সালের ২৪ অক্টোবর সাইফুল পিএইচডি ডিগ্রি পান। তার কনভোকেশন হয় ওই বছরেরই ৩০ নভেম্বর। 

মালয়েশিয়ার বিখ্যাত এক বিশ্ববিদ্যালয় হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া। ২০২৫ সালের শুরুর দিকে সেটিতে সাইফুল এনরোল হন পোস্ট ডক্টরেট ফেলোশিপ হিসেবে। পোস্ট ডক্টরেটটা রিসার্চ ভিত্তিক। এখানে কোনো ইভ্যালুয়েশন থাকে না। রিসার্চ পেপারগুলো শেষ করে তা সাবমিট করলে সুপারভাইজারের সাক্ষরের সঙ্গে এটি পূর্ণ হয়ে যায়। এখনো পোস্ট ডক্টরেট চলছে সাইফুলের।