বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা, পুলিশ ব্যারিকেড

মোহাম্মদ খাইরুল আমিন 29 অক্টোবর 2023, 12:09 দুপুর 381 বার পঠিত
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা, পুলিশ ব্যারিকেড

আগের দিন মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে কার্যত ফাঁকা বিএনপির দলীয় প্রধান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ; নয়াপল্টনের এ ভবনের প্রবেশমুখের অংশে ‘ক্রাইম সিন’ লেখা টেপ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

রোববার হরতালের দিন সকাল থেকেই সুনসান নয়াপল্টনে অবস্থিত দলটির কার্যালয়ের প্রধান ফটক তালাবন্ধ। আর ভবনের সামনের অংশে ‘ক্রাইস সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সদস্যদের কার্যালয়ের সামনে এবং আশপাশ থেকে নমুনা সংগ্রহ করতে দেখা গেছে। বেশ কয়েকজন সদস্য ‘ক্রাইম সিন’ এর ভেতরে ও বাইরের অংশে ঘুরে ঘুরে সড়ক ও ফুটপাত থেকে বিভিন্ন নমুনা নেন।

অপরদিকে কার্যালয়ের দুই পাশে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়ে পুলিশ পাহারা দিচ্ছে। কার্যালয়ের আশপাশে কোনো নেতাকর্মী নেই। সকাল থেকে নয়াপল্টনের সড়কে তাদের কাউকে দেখা যায়নি। তবে কার্যালয়ের সামনে থেকে দুইজনে পুলিশের গাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে।