বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নতুন শর্তে বাড়ানো হতে পারে লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল 30 মে 2021, 08:54 সকাল 1,181 বার পঠিত
নতুন শর্তে বাড়ানো হতে পারে লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন করে আরো এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে এবারের প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলায় কঠোর লকডাউনের ঘোষণা আসতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ও ব্ল্যাক ফাঙ্গাস বাংলাদেশে যাতে বিস্তার ঘটাতে না পারে সেজন্য চলমান লকডাউনের সঙ্গে নতুন কিছু শর্তাবলি যুক্ত করে আরো এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াতে পারে সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা করোনার হটস্পট হয়ে ওঠায় সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ফলে সীমান্তবর্তী জেলাগুলোতে মানুষের চলাচল সীমিত করতে কঠোর লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের সঙ্গে আগামী এক সপ্তাহ যেন অন্য জেলার মানুষের যোগাযোগ কম হয়।